দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৬:৩৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গিয়েছেন দলের গুলশান কার্যালয়ে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে তার এ কর্মসূচির বিষয়টি জানানো হয়। গত ২৫ ডিসেম্বর স্বদেশে ফেরার পর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকাণ্ডে অংশ নিলেন। এদিকে একইদিন সকালে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে অংশ নেবেন তারেক রহমান। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রবিবার বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।