নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলেটিক্স শুরু, লং জাম্পে সেরা ইমা ও আহাতাব
নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলেটিক্স ইভেন্ট মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে লং জাম্পে মেয়েদের বিভাগে ফরিদপুর অঞ্চলের ইমা খানম এবং ছেলেদের বিভাগে রংপুর অঞ্চলের আহাতাব নূর স্বর্ণপদক জিতেছেন। ২০০ মিটার স্প্রিন্টেও নিজেদের ইভেন্টে সেরা হয়েছেন রাজশাহীর মোহাম্মদ আমান ও মারিয়া।
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ২১:০০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঢাকা স্টেডিয়ামে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রথম দিনের বিভিন্ন ইভেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে অ্যাথলেটরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন।
লং জাম্পের মেয়েদের বিভাগে ৪ দশমিক ৬২ মিটার লাফ দিয়ে প্রথম স্থান অধিকার করেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম। ৪ দশমিক ৪৬ মিটার লাফিয়ে দ্বিতীয় হন খুলনা অঞ্চলের ইভা। তৃতীয় স্থান অর্জন করেন রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা, যার দূরত্ব ছিল ৪ দশমিক ২৮ মিটার।
ছেলেদের লং জাম্পে ৬ দশমিক ১৯ মিটার লাফ দিয়ে চ্যাম্পিয়ন হন রংপুর অঞ্চলের আহাতাব নূর। রাজশাহীর ইকরাম ৬ দশমিক ১৭ মিটার লাফিয়ে দ্বিতীয় এবং কুমিল্লার নাহিদ হোসেন ৫ দশমিক ৯৮ মিটার লাফিয়ে তৃতীয় স্থান লাভ করেন।
২০০ মিটার স্প্রিন্টের ছেলেদের বিভাগে ২৩ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জেতেন রাজশাহীর মোহাম্মদ আমান। চট্টগ্রামের জাওয়াদ কাদের ২৩ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং বরিশালের মাহাদী মোহাম্মদ ২৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ২৮ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মারিয়া। খুলনার অধরা ঐশী ২৯ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং ময়মনসিংহের রাফিয়া আক্তার ২৯ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।