প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী এই প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ১২০ দশমিক ১৩ বিলিয়ন সৌদি রিয়ালে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৫ শতাংশ বেশি।
এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৯৫ দশমিক ৬৮ বিলিয়ন সৌদি রিয়াল, যা ডলারে প্রায় ২৫ দশমিক ৪ বিলিয়নের সমপরিমাণ।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে আরামকোর বিক্রি বেড়ে ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছর আগে একই সময়ে এই বিক্রির পরিমাণ ছিল ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। পাশাপাশি প্রতিষ্ঠানটির নগদ অর্থ প্রবাহও দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিক্রি বাড়তে থাকায় কোম্পানিটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে এড়িয়ে পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন পূর্ণ সক্ষমতায় পরিচালিত হওয়ায় বড় ধরনের সুবিধা পেয়েছে আরামকো।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতায় পৌঁছেছে। এটি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কমাতে কার্যকর ভূমিকা রাখছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিকল্প সুবিধা তৈরি করছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় তেল ও গ্যাসের গুরুত্ব অপরিসীম। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া বিশ্ব অর্থনীতির গতি সচল রাখা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যে বিকল্প রফতানি রুট ব্যবহারের সক্ষমতা বাড়িয়ে নিজেদের জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।