শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা মোঃ এনামুল হক সরদারের আহ্বান
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬, ২০:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির পরিচিত মুখ মোঃ এনামুল হক (রুবেল) সরদার। তিনি বর্তমানে সৌদি আরবের দাম্মাম মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি, নিউ দাম্মাম সিটি বিএনপির সভাপতি এবং পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের নাংলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত আনিস উদ্দিন সরদার। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রবাসে অবস্থান করলেও দেশের রাজনীতি ও দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ও নিবেদিত।
সাক্ষাৎকারে যা বললেন মোঃ এনামুল হক (রুবেল) সরদার
প্রশ্ন : প্রবাসে থেকেও বিএনপির রাজনীতিতে আপনার ভূমিকা কীভাবে দেখেন?
রুবেল সরদার :
“আমি নিজেকে সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক মনে করি। প্রবাসে থেকেও বিএনপির আদর্শ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত আছি। মধ্যপ্রাচ্যে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আমরা সবাই একসাথে কাজ করছি।”
প্রশ্ন : শরীয়তপুর–৩ আসনের জনগণের প্রতি আপনার বার্তা কী?
রুবেল সরদার :
“ডামুড্যা ও ভেদেরগঞ্জ এবং গোসাইরহাটের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি—বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় বাস্তব পরিবর্তন আসবে।”
প্রশ্ন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
রুবেল সরদার :
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দেশনায়ক তারেক রহমানের এপিএস মিয়াঁ নুরুদ্দিন অপু মিয়াকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি একজন পরীক্ষিত, ত্যাগী ও জনগণের নেতা।”
প্রবাস থেকে দেশের জন্য দায়বদ্ধতা
প্রবাসে থেকেও দেশের মানুষের দুঃখ-কষ্ট, রাজনৈতিক নিপীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সব সময় সোচ্চার মোঃ এনামুল হক (রুবেল) সরদার। তাঁর মতে, “দেশের জন্য কাজ করতে হলে শুধু দেশে থাকতে হয় না—মনটা দেশ ও মানুষের পাশে থাকলেই যথেষ্ট।”
শেষ কথা
শরীয়তপুর–৩ আসনের সচেতন জনগণের উদ্দেশে তিনি বলেন,
“ভোটই মানুষের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে ব্যবহার করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করি।”