• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০০:৩১ পূর্বাহ্ণ
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী
সংবাদটি শেয়ার করুন....

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ১১৭টি ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

শামা ওবায়েদের বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। ওবায়দুর রহমান ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে চারবার নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।