• ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষায় খাল কেটে উন্নয়নের নামে প্রহসন বন্ধ করার আহ্বান

ভোলায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
বর্ষায় খাল কেটে উন্নয়নের নামে প্রহসন বন্ধ করার আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

বর্ষায় খাল কেটে উন্নয়নের নামে প্রহসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভোলার প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। সোমবার বিকালে সদর উপজেলা হলরুমে ভোলা সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু।

মতবিনিময় সভায় প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে খাল আর নদী। এখানে বর্ষা মৌসুমে এসব খাল পরিপূর্ণ ভরা থাকে। এ অবস্থায় খাল কাটার নামে টাকা লুটপাট করা হয়েছে। তাই খাল কেটে উন্নয়নের নামে প্রহসন করা হয়েছে। এটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সজল কুমার দাস বলেন, জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ভোলার সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।