• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ তারিখ সারা দেশে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতের মাধ্যমে জনগণ একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সবসময় তারুণ্যের চিন্তা ও স্বপ্নকে গুরুত্ব দেয়। আমরা বাংলাদেশকে মেধাভিত্তিক, জ্ঞাননির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে রূপান্তর করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে দলটির পক্ষ থেকে একাধিক সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার বহন করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা করছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, তার নেতৃত্বেই এই দল গড়ে উঠেছে। বিএনপি বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করে।

এর আগে নির্বাচনী পথসভাস্থলে পৌঁছালে সুরাজপুরের বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।