• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ১৬:২৭ অপরাহ্ণ
বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান
সংবাদটি শেয়ার করুন....

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মো. রাশেদ খান এবং দলের নেতাকর্মীদের তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খানকে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে এবং তিনি ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে একসঙ্গে আন্দোলন করা হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি; তাই যারা একসঙ্গে আন্দোলন করেছে তারা নির্বাচনে ও ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে একসঙ্গেই ভূমিকা রাখবে।