• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ১৬:২৮ অপরাহ্ণ
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করেন। সেখানে আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ সব ধরনের বায়োমেট্রিক তথ্য প্রদান করেন তিনি। এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তাঁর এনআইডি পেতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে। সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক হওয়ায় তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।