• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে -আসাদুল হাবিব দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ০০:৫২ পূর্বাহ্ণ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে -আসাদুল হাবিব দুলু
সংবাদটি শেয়ার করুন....

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। অচিরেই এসব কার্যক্রমের ইতিবাচক পরিবর্তন দৃশমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ।
মন্ত্রী আজ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয় তলাবিশিষ্ট আইসোলেশন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার্থে বিদেশগামী ঢল থামানো যাবে, এতে করে সাশ্রয় হবে দেশের টাকা। তাই এক্ষেত্রে কোনো আপস করা হবে না।
চিকিৎসাসেবা প্রদানকে শুধু চাকরি হিসেবে না দেখে একে মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এসময় সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।