• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বৃদ্ধাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ণ
শরীয়তপুরে বৃদ্ধাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
সংবাদটি শেয়ার করুন....

শরীয়তপুর সদর উপজেলায় এক বৃদ্ধাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানাধীন ধানুকা গ্রামের বাসিন্দা অজুফা বিবি (৭৩) গত ১৭ মে ২০২৬ তারিখে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৮০) দায়ের করেন।
জিডিতে তিনি অভিযোগ করেন, পারিবারিক বিষয় ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্ত জালাল বেপারী (৪০), আজিজ বেপারী (৩৫) ও শাহ আলম বেপারী (২৫) তাকে ভরণ-পোষণ না দিয়ে উল্টো বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এমনকি সম্পত্তি তাদের নামে লিখে না দিলে তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী নিজ বাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পালং মডেল থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।