• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ছবি : বাসস

সংবাদটি শেয়ার করুন....

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি, কোনো দিকে খেয়াল করেনি।
মন্ত্রী বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৩১ শয্যা ও ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে যাচ্ছে সরকার। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনী ডায়ালাইসিস সেন্টারের শয্যা সংখ্যা বাড়ানো বা যেখানে নেই সেখানে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ফিজিওথেরাপির সুবিধা ও আধুনিক প্যাথলজি করা হচ্ছে। পরবর্তীতে ওই হাসপাতালগুলোতেও ১০ শয্যার কিডনী ডায়ালাইসিস সুবিধা দেওয়া হবে। এছাড়া খুব দ্রুতই ই-হেলথ কার্ড দেওয়া শুরু হবে।