সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সতর্ক থাকার আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রতারণার সাথে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
কর্তৃপক্ষের গোপন প্রতিবেদনে জানানো হয় বিমানের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক পেইজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রয়েছে। এ সকল প্রতারক চক্র সাধারণত ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিসকাউন্ট’ বা ‘এয়ার টিকিট অফার’ নাম ব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রবাসীদের টার্গেট করে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বিভিন্ন প্রতারক চক্র ভুয়া পেইজ ও গ্রুপের মাধ্যমে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে মর্মে জানা যায়। প্রতারক চক্র মূলত ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সস্তায় বিমানের টিকিট ক্রয়ের প্রলোভনের কৌশলে সাধারণ মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘটিত এ প্রতারণা বোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।