• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিতের অঙ্গীকার: কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মতবিনিময় সভা

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিতের অঙ্গীকার: কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠা এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এজন্য সরকারি হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রী আব্দুল বারীও সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা ঢাকা-১৭ আসনের জনগণের জন্য উন্নত ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য।

সভায় স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।