• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার আহ্বান মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ণ
হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার আহ্বান মন্ত্রণালয়ের
সংবাদটি শেয়ার করুন....

হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক নিবন্ধন। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনকালে জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট, জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক একাউন্ট থাকলেও চলবে।
হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক। উল্লেখ্য, ইতোপূর্বে যে সকল হজযাত্রী প্রাক-নিবন্ধনকালে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেননি তারা নিবন্ধনের সময় প্রদান করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।