বেবিচকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, “আগামীতে এসব স্পেস নতুন নীতিমালার আওতায় ইজারা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে অনিয়মে যুক্ত কিছু প্রতিষ্ঠানকে বাদ দিতেই এই কঠোর সিদ্ধান্ত।”
একাধিক সূত্র বলছে, যাত্রীসেবার মানহানিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেগুলোর অনেকেই বহু বছর ধরে একই ইজারায় কার্যক্রম চালিয়ে আসছিল।