• ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বেলা ১১টা থেকে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
আজ বেলা ১১টা থেকে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সংবাদটি শেয়ার করুন....

দেশের দেওয়ানি আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল ওয়াদুদের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা থেকে শুরু হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল ওয়াদুদ ভূঁইয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা থেকে শুরু হবে। আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা থেকে বিরতীহীন দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।