• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘নারীবিদ্বেষী’ মন্তব্যে সালমানকে নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ১৭:২২ অপরাহ্ণ
‘নারীবিদ্বেষী’ মন্তব্যে সালমানকে নিয়ে বিতর্ক

সালমান খান / ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

‘বিগ বস’-এর ১৯তম মৌসুম বেশ জমে উঠেছে। তবে অন্য আসরের মতো এবার সালমান খানের পক্ষে নেই দর্শকরা। চলতি মৌসুমে তিনি বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শক মহলের বিরক্তির কারণ হয়েছেন। এবার ভাইজান একটি বড় বিতর্কে জড়িয়েছেন। ‘বিগ বস’-এর প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে তাঁর মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের মতে, এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন যে ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে।

ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে। সালমানের মন্তব্য ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমালোচনা করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একজন মন্তব্য করেছেন, একটু স্বাধীনচেতা, দৃঢ় ও বলিষ্ঠ স্বভাবের নারী হলে সহ্য করতে পারেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা; এখন ফারহানাকে আক্রমণ করলেন। কেউ কেউ বলছেন, এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ আগে দেখিনি। বিতর্কের ঝড় বয়ে গেলেও এখন পর্যন্ত সালমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।