• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শরিক ৭ দলকে ৮টি আসন বন্টন করেছে বিএনপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৬:৫৭ অপরাহ্ণ
শরিক ৭ দলকে ৮টি আসন বন্টন করেছে বিএনপি

ফাইল ছবি || বিএনপি প্রতিক

সংবাদটি শেয়ার করুন....

ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বণ্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

এর মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি রয়েছেন। বিএনপি মহাসচিব জানান, যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে এই সমঝোতা সম্পন্ন হয়েছে এবং আলোচনার প্রক্রিয়া এখনও চলমান।

তিনি আরও বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই বিএনপিতে যোগ দেবেন। যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...