• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা দুপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
ছাত্রদলের ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা দুপুরে
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সমকালকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আমরা প্যানেল ঘোষণা করব।’

গতকাল মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। এদিন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এদিকে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।