• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১৬:০৫ অপরাহ্ণ
উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করেছে মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য হবে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা বৈষম্যের শিকার না হয়।

এদিন জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।