• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ১৯:০১ অপরাহ্ণ
জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস / ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এবার ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। তিনি বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চান।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...