নিয়মিত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরিশালের কীর্তনখোলা নদীতে মৎস্য পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব বরিশাল মিডটাউন।
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বর্ষা মৌসুমে নদীতে মাছ অবমুক্তকরণের উদ্যোগ নেয় বরিশাল অঞ্চলের রোটারিয়ানরা। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন স্পিডবোট ঘাট এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পুরো প্রকল্পটির পরিচালনায় ও তত্ত্বাবধানে ছিলেন রোটারিয়ান জুয়েল শাহিন।
মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপসার কো-অর্ডিনেটর রোটারিয়ান মাহতাব উদ্দিন আল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র স্পেশাল এইড রোটারিয়ান হান্নান মল্লিক, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী আবুল বাসার, পাস্ট প্রেসিডেন্ট ফিরোজ খান, ক্লাব সেক্রেটারি মেহেদী হাসান হুমায়ূন এবং রোটারিয়ান শাহে আলমসহ অনেকে।
অনুষ্ঠানকালে উপস্থিত রোটারিয়ানরা বাংলাদেশের সমৃদ্ধ প্রাকৃতিক জলসম্পদের পরিকল্পিত ও যথাযথ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দেশের এই বিশাল পানিসম্পদকে কাজে লাগিয়ে বিপুল জনশক্তিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারী রোটারিয়ানদের উপস্থিতিতে বরিশালের রোটারিয়ানদের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।