• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ১৮:৩৪ অপরাহ্ণ
সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দেন তারা।

বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আব্দুর রহমান এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজেকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া থমকে আছে এবং নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় জটিলতা বাড়ছে। তাই রবিবার থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান চলবে এবং অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে সকাল থেকেই ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং পরে মিরপুর সড়ক অবরোধ করে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান নেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করে তারা সরে যান। অন্যদিকে, ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা শিক্ষা মন্ত্রণালয় গত ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...