দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভ কামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি উল্লেখ করেন, নানা দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ–উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপার ভালোবাসা ও দোয়া আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি এবং অনুপ্রেরণার প্রধান উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি রইলো আমার অসীম কৃতজ্ঞতা।