• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ১৪:৩৬ অপরাহ্ণ
এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন....

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে খালেদা জিয়ার অসুস্থতার পর তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অবস্থান জানান তিনি। বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেখেন, ‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী।’ তিনি মায়ের জন্য দোয়া ও চিকিৎসা সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে তার রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।’

খালেদা জিয়া,  বেগম খালেদা জিয়া, begum khaleda zia, বাংলাদেশ প্রতিদিন, dhaka post, kaler kantho, bd, Daily Bhor, khaleda zia