• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব, মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ১৫:২০ অপরাহ্ণ
কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব, মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবাদটি শেয়ার করুন....

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতনের পরে অনেকদিন পর আমরা বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছি এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি। সোমবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে জনগণের সেবার এই সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই এবং জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি ও মানুষের কর্মসংস্থান সৃষ্টি—এসব বিষয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করব। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে আপনারা আগের মতোই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, যেন আমরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হই।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...