• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হলেন মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২২:২০ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হলেন মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)
সংবাদটি শেয়ার করুন....

ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সমন্বয় ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বরিশাল বিভাগীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে।

বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তার এ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।