দৈনিক ভোর সম্পাদক এস এম রফিকুল ইসলামের মাতার ইন্তেকাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জাতীয় দৈনিক ভোর এর সম্পাদক ও প্রকাশক এস এম রফিকুল ইসলাম এর মা মাজেদা বেগম আজ শনিবার রাত ৯ টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। রবিবার বেলা ১১ টায় তার জানাজার নামাজ শেষে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল দর্পন পরিবার।