• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইইবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এজিএস নির্বাচিত ড. জিয়াউল ইসলাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
আইইবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এজিএস নির্বাচিত ড. জিয়াউল ইসলাম মজুমদার
সংবাদটি শেয়ার করুন....

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (সেবা ও কল্যাণ) পদে সর্বোচ্চ ৭ হাজার ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এলজিইডির প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ৯৪৩ ভোট বেশি পেয়ে তিনি এ বিজয় অর্জন করেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস—সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বা সেবা ও কল্যাণ) পদে বিজয়ী হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার।

নির্বাচনে তিনি ৭ হাজার ৫৩০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩ হাজার ৫৮৭ ভোট। ফলে ৩ হাজার ৯৪৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নির্বাচিত হন ড. জিয়াউল ইসলাম মজুমদার।

নির্বাচনে বিজয়ের পর তিনি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুসহ সব সম্মানিত ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ড. জিয়াউল ইসলাম মজুমদার বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব প্রকৌশল সমাজের আমানত। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।