• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিম প্রথম বর্ষের নবীনবরণ, সবক প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
আলিম প্রথম বর্ষের নবীনবরণ, সবক প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবীনবরণ, সবক প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার অধ্যক্ষ ড. হেফজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুহা. আনিসুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আখম মাসুম বিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাইফুল্লাহ ফয়সাল, বিভিন্ন শাখার শাখাপ্রধান এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভাইস প্রিন্সিপাল মু. মুঈন উদ্দিন সরকার। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাদের শিক্ষাজীবনে সফলতা অর্জন, জ্ঞানার্জন এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।