• ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা যুবতী আটক”

বরিশাল প্রতিনিধিঃ
প্রকাশিত মে ৩, ২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
“বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা যুবতী আটক”
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবতী আটক করা হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে ওই যুবতীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ভোররাত ২টা ৫০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের কলসগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। আটক রোহিঙ্গা যুবতীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে একটি অভিযানিক দল কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসটির A-3 নম্বর সিটে থাকা যাত্রী জাহিদা বেগম (২০)-এর হেফাজত থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদা বেগম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আর/সি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. তাহেরের মেয়ে বলে থানাসূত্রে জানা গেছে।

এদিকে বরিশালে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের নারী আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।