এশিয়ার মঞ্চে আবারও বাংলাদেশের গৌরব: ইউএডিসি-২০২৬ এর ইএফএল চ্যাম্পিয়ন আইইউটি
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ইউনাইটেড এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপস (UADC) ২০২৬-এ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ (EFL) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) ডিবেটিং সোসাইটি।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আইইউটির প্রতিনিধিত্ব করেন ইভান আশফাক (ভাইস প্রেসিডেন্ট, ডিবেট অ্যান্ড ডেভেলপমেন্ট), সাহিব রহমান খান (সেক্রেটারি, ডিবেট অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং মোয়েজ উদ্দিন আশরাফী (টিম লিড, ডিবেট অ্যান্ড ডেভেলপমেন্ট)।
এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শক্তিশালী প্রতিযোগিতার মধ্যেও আইইউটি দল অসাধারণ ধারাবাহিকতা, কৌশলগত দক্ষতা ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে ইএফএল বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে।
এ সাফল্যকে আরও গৌরবান্বিত করেছেন সাহিব রহমান খান। তিনি পুরো টুর্নামেন্টে ৪র্থ সেরা ইএফএল স্পিকার নির্বাচিত হওয়ার পাশাপাশি ফাইনাল রাউন্ডে সেরা স্পিকার (Best Speaker of the EFL Final) হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এই অর্জন কেবল একটি প্রতিযোগিতায় বিজয় নয়; বরং আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনে আইইউটি ও বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক। ইউএডিসি-২০২৬-এর ইএফএল শিরোপা জয় করে আইইউটি ডিবেটিং সোসাইটি তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করেছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরেছে।
এই অসাধারণ সাফল্যের জন্য ইভান আশফাক, মোয়েজ উদ্দিন আশরাফী, সাহিব রহমান খান এবং তাইমুমকে আন্তরিক অভিনন্দন। তাদের এ অর্জন আইইউটি, আইইউটি ডিবেটিং সোসাইটি এবং সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।
উল্লেখ্য, এর আগে ইভান আশফাক আইইউটি ডিবেটিং সোসাইটির আরেকটি দলের সদস্য হিসেবে ২০২৩ সালে থাইল্যান্ডের ক্রাবিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ অস্ট্রালেশিয়া ডিবেটিং চ্যাম্পিয়নশিপস (AUSTRALS) ২০২৩-এর ইএফএল বিভাগেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এ অর্জন আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনে আইইউটি ডিবেটিং সোসাইটির ধারাবাহিক উৎকর্ষতারই উজ্জ্বল প্রমাণ।
আইইউটি ডিবেটিং সোসাইটির জন্য এটি আরেকটি ঐতিহাসিক মাইলফলক, উৎকর্ষতার আরেকটি স্বর্ণালি অধ্যায় এবং এমন একটি অর্জন, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।