• ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে শার্শায় গ্রেপ্তার ৭ পরোয়ানাভুক্ত আসামি

বেনাপোল শার্শা যশোর
প্রকাশিত মে ১৩, ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ণ
বিশেষ অভিযানে শার্শায় গ্রেপ্তার ৭ পরোয়ানাভুক্ত আসামি
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাতজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে জিআর, সিআর, পাওনা জারি ও অর্থজারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে তাঁরা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনির আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে যশোরে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।