• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
লালবাগে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর লালবাগের চেয়ারম্যানঘাট ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”র ১১টি ইউনিট। আজ বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) দেড়টার দিকে লালবাগে আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে পাঠানো ক্ষুধে বার্তায় আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ ২টি, পলাশী থেকে ২টি ও সিদ্দিকবাজার থেকে ৩টি ইউনিটসহ মোট ১১টি ইউনিট আগুনে কাজ করছে।