• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন শেখ কবির হোসেন

জাহেদী আরমান
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
না ফেরার দেশে চলে গেলেন শেখ কবির হোসেন
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক সভাপতি শেখ কবির হোসেন মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। একাধিক বীমা ব্যক্তিত্ব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ কবির হোসেন ১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।

সরকারি চাকরি থেকে ১৯৭৫ সালে পদত্যাগের পর তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন।

শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আয়কর আরোপ নিয়ে সরকারের কাছে হস্তক্ষেপও চেয়েছিলেন।