ব্যতিক্রমী আয়োজনে ভোলায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিশেষ শিশুদের হাসি-স্বপ্নে রঙে-তুলিতে,
গানে-কবিতার ছন্দে ব্যতিক্রমী আয়োজনে য় উদযাপিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
একটু ভালোবাসা আদর স্নেহ আর স্বীকৃতি পেলেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও ছড়িয়ে দিতে পারে অনাবিল আনন্দ। তারাও তাদের লালিত স্বপ্ন আর চিন্তাশক্তি গুলো তুলির আঁচড়ে বাস্তবে রূপ দিতে পারে। ঘন বর্ষার স্নিগ্ধ সকালে তারা রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে প্রকৃতির চিত্র। একই সাথে গান গেয়ে কবিতা আবৃত্তি করে প্রমাণ করেছে তারাও মেধায় পিছিয়ে নেই অন্য স্বাভাবিক শিশুদের চেয়ে। মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় এমনই এক ব্যতিক্রমী আয়োজন হয়ে উঠেছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বপ্ন, সৃজনশীলতা আর হাসি মুখের উৎসব।
ভোলার আকাশে বর্ষার মেঘের ঘনঘটা। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি। বৈরী আবহাওয়া। চার দিকে এমন পরিবেশ। কিন্তু ওদের মনে উদ্মাম উৎসাহের কোন কমতি নেই। সাদা কাগজের ওপর রঙ তুলির আলতো ছোঁয়া। কেউ আঁকছে সবুজ গাছ, কেউ নদী, কেউবা উড়িয়ে দিচ্ছে কল্পনার রঙিন প্রজাপতি। ছবিগুলোর প্রতিটি রেখায় লুকিয়ে আছে নির্মল আনন্দ আর একেকটি স্বপ্ন। প্রতিযোগিতা নয়, যেন ভালোবাসা আর আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার এক অনন্য আয়োজন।
মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে চৌমুহনীর ভোলা‘র চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রঙের খেলায় মেতে ওঠা শিশুদের উৎসাহ দিতে তাদের পাশে দাঁড়ান অতিথিরা। ছিল না কোনো জয়ের তাড়না, ছিল শুধু অংশগ্রহণের আনন্দ।
এরপর কবিতা আবৃত্তি আর গানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় বারবার করতালিতে মুগ্ধ হন অতিথিরা। আনন্দের সেই মুহূর্তে যেন হারিয়ে যায় সব ভিন্নতা।
শুধু আজকের আনন্দ নয়, ভবিষ্যতের জন্যও রেখে যাওয়া হয় ভালোবাসার একটি স্মারক। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া প্রথম হন জুম্মান , দ্বিতীয় ইস্রাফিল,তৃতীয় ছামিয়া ও অংশ গ্ৰহণকরী শিশুদের হাতে অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন। এরপর ছোট্ট সেই স্বীকৃতিই যেন তাদের চোখে-মুখে ছড়িয়ে দেয় অপার আনন্দ।
অনুষ্ঠানে শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা আলতাজের রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস বাহাদুর ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সম্পাদক নাসির উদ্দিন লিটন, সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সাবেক সহ-সভাপতি জুন্নু রাহয়ান, ভোলা‘স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রের পরিচালক মোঃ ইব্রাহীমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক , সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। সবাই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই মাছরাঙা টেলিভিশন সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করায় তাদের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন। সেইসাথে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান সমূহের ভূয়সী প্রশংসা করেন তারা। এসময় মাছরাঙা টেলিভিশনের ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিব বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অতিথি বৃন্দদের ধন্যবাদ জানা
অনুষ্ঠানে শেষ পর্যায়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে
চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্রে বিভিন্ন ফলদ গাছ রোপণ করা হয়।
এমন আয়োজন মনে করিয়ে দেয়, সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু খবর পৌঁছে দেওয়া নয়; সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোও। আর সেই ভালোবাসার রঙেই ভোলায় উদযাপিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৫ বছরের পথচলা।